নড়াইল প্রতিনিধি : নড়াইলের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু এলাকায় তোলপাড়,টিকাকেন্দ্রের মাঠকর্মী পলাতক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে নড়াইলের লাহুড়িয়া সৈয়দ বাড়ির টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরে মারা গেছে নুরীল কাজী নামের ১৬ মাস বয়সী এক শিশু।নড়াইল প্রতিনিধির রিপোর্টে, এলাকাবাসী তার পিতার নাম মান্নান কাজী। পারিবারিক সূত্রে জানা গেছে,সকাল ১১ টায় শিশু নুরীল কে সৈয়দ বাড়ীর কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে আসে তার মা। ক্যাপসুল খাওয়ানোর পর বাড়ি নিয়ে গিয়ে দুধ খাওয়ানোর পর শিশুটি ঘুমিয়ে পড়ে। এরপর দুপুর দেড়টার দিকে ঘুম থেকে ডেকেও শিশুটিকে উঠাতে না পেরে মা মনিরা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় প্রতিবেশিরা এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। শিশুটির পিতা মান্নান কাজী অভিযোগ করে বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কারনে তার সুস্থ্য শিশুর মৃত্যু হয়েছে। নড়াইলের লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন,এলাকাবাসীর কাছ থেকে ঘটনাটি জানতে পেরে আমি শিশুটিকে দেখতে যাই, ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মরেছে কিনা তা জানি না ,তবে আশে পাশের লোকেরা সন্দেহ করছে ক্যাপসুল খেয়েই মরতে পারে। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করে বিকাল ৫ টার দিকে সাংবাদিকদের বলেন, শিশুটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার প্রায় দুই ঘন্টা পরে মারা গেছে, ঠিক কি কারনে মারা গেলো তা বুঝতে গেলে ময়না তদন্ত করা দরকার কিন্তু পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত করতে রাজী হয়নি। নড়াইলের সিভিল সার্জন ডাঃ আমিন আহম্মেদ খান বলেন, শিশুটি আগের বারও এই ক্যাপসুল খেয়েছে,আমি ৯০ ভাগ নিশ্চিত যে শিশুটি অন্য কোন কারনে মারা গেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারন বের করতে গেলে ময়না তদন্ত করা দরকার,কিন্তু পরিবারের লোকেরা রাজি না হলে মৃত্যুর কার অজানাই থেকে যাবে। এ ঘটনার পর লাহুড়িয়া সৈয়দ বাড়ি টিকাকেন্দ্রের মাঠকর্মী অনিমেষ বিশ্বাস দুপুর থেকেই পলাতক রয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২