October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নড়াইলে অলিম্পিক ডে রান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নড়াইল প্রতিনিধি : নড়াইলে অলিম্পিক ডে রান-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। সকাল ৭টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেট থেকে শোভাযাত্রাটি বের হয়। বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শোভাযাত্রায় কোলকাতা ফুটবল লাভার্ড ক্লাবের সাধারণ সম্পাদক মিহির দাস, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাসসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।