October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শুভ-নদী’র মিউজিক ভিডিও ‘ভালোবাসি তোমাকে

ডেস্ক:  মাই সাউন্ড-এর ব্যানারে নির্মিত হলো কাজী শুভ-নদী’র মিউজিক ভিডিও ‘ভালোবাসি তোমাকে’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাব্বি আর বি।

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়ক সাদমান সামির ও সুস্মিতা সিনহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছে মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।

মিউজিক ভিডিও সম্পর্কে সামছুল বলেন, “খুব রোমান্টিক একটি গান ‘ভালোবাসি তোমাকে’। খুব যত্ন সহকারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, ভিডিওটিও সবার ভালো লাগবে।

খুব শিগগিরই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘চোখ থেকে মন’মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্লাটফর্মে।