November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সন্ধানী সম্পাদক গাজী সাহাবুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন সচিত্র সন্ধানীর সম্পাদক ও প্রকাশক গাজী সাহাবুদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গাজী সাহাবুদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।