আদালত প্রতিবেদক: এবার বিএনপি নেতা মওদুদ আহমেদ নিজে গুলশানের বাড়ির ভাড়াটিয়া দাবী করে আদালতে মামলা করলেন। গতকাল বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্রাচার্যের আদালতে মওদুদ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতে মামলায় মওদুদ আহমেদ ভাড়াটিয়া হিসেবে দাবী করে তাকে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ করতে না পারে। এই জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন।
মামলা পাকিস্তানী নাগরিক মুহাম্মদ এহসান ও জার্মান নাগরিক ইনজি ফ্ল্যাটজ এর দম্পতির ছেলে করিম ফ্রাঞ্জ সোলায়মান, রাজউক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর হোসেন প্রথম কথাকে বলেন, আজ বুধবার সকালে মওদুদ আহমেদ নিজে বাদি হয়ে এ মামলা করেন। তবে কোনো আদেশ হয়নি।
মামলার আরজিতে বলা হয়, ১০৬৫ সালে পাকিস্তানী নাগরিক মুহাম্মদ এহসান তৎকালিন ডিআইটিতে প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিআইটি মুহাম্মদ এহসানের স্ত্রী ইনজি ফ্ল্যাটজ এর নামে বরাদ্দ দেন। আরজিতে বলা হয়, ইনজি ফ্ল্যাটজ ১৯৭৩ সালের ২ আগষ্ট মওদুদ আহমেদকে আইনী পরামর্শক হিসেবে নিয়োগ দেন। আরজিতে আর বলা হয়, ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর ইনজি ফ্ল্যাটজ তাঁর পক্ষে প্রয়াত প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীকে আমমোক্তার হিসেবে নিয়োগ দেন। পরে প্রয়াত বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ১৯৮১ সালের ২৩ মে ইনজি ফ্ল্যাটজ-এর পক্ষে মওদুদ আহমেদকে সঙ্গে ভাড়াটিয়া চুক্তি করেন।
প্রসঙ্গত: মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) গত রোববার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। এই মামলায় এতদিন কখনো নিজেকে ভাড়াটিয়া হিসেবে দাবী করেননি।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী