November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২৬ এপ্রিল ২০১৭ইং তারিখে বিকাল ৪.০০ ঘটিকায় উপজেলা অডিটরিয়াম হল রুমে সোলার বিতরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সোলার বিতরন করেন মাননীয় সংসদ সদ্য ঠাকুরগাঁও-২ আসনের এমপি গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়্ডাাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাফীয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা ৮টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও ৮টি ইউনিয়নের সোলার উপভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা মোট ৮২০টি সোলার প্রতিষ্ঠান ব্যক্তিগতদের মাঝে বিতরন করা হয়।