October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষা ২ জুন, ফরম ফিলাপের শেষ দিন ৭ মে

ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামী ২ জুন অনুষ্ঠিত হবে।
আইনজীবী সনদ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকগণ প্রয়োজনীয় যোগ্যতা ও শিক্ষানবিশ কাল সমাপ্ত শর্ত পূরণ থাকলে বিলম্ব ফি ব্যতিত ৩০ এপ্রিল এবং বিলম্ব ফিসহ ৭ মের মধ্যে পরীক্ষার ফরম জমা দিতে পারবেন।
২ জুন শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুল নম্বর অনুযায়ি পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে।
বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। যা বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।