November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

ডেস্ক:  ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ভারত সফর সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে চারদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।