মৌলভিবাজর প্রতিনিধি : মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান ‘অপারেশন হিট ব্যাক’ ফের শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যদের একাধিক যানবাহনে করে নাসিরপুরের জঙ্গি আস্তানার দিকে যেতে দেখা গেছে।
এর আগে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রচুর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে। তবে আলোর স্বপ্লতা ও বৈরি আবহাওয়ার কারণে রাত ১০টার পর এ অভিযান সকাল ১০টা পর্যন্ত স্থগিত রাখা হয়।
নাসিরপুরের এই অভিযানে সোয়াট টিমের সদস্য ছাড়াও ঢাকার সিটিটিসি ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।
গতকাল বিকাল পৌনে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান।
বুধবার ভোরে বড়হাট ও নাসিরপুরে দুটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এরপর থেকে সারাদিনই সেখানে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রায় ২০ কিলোমিটার ব্যবধানে ওই দুই বাড়িরই মালিক লন্ডন প্রবাসী এক ব্যক্তি। দুই বাড়িতে বিস্ফোরকসহ জঙ্গিদের অবস্থান আছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার