স্পোর্টস ডেস্ক : কলম্বোর পি.সারা ওভালে প্রথম দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ১৫.২ ওভারে ৩৫ রানে লঙ্কানদের ৩ জন টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ। তবে দিন শেষের চেহেরাটা খুব ভালো ছিল না। গতকাল বুধবার বাংলাদেশের শততম টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮৩.১ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান।
শ্রীলঙ্কার বাকি ৩ উইকেট নিতে আজ বৃহস্পতিবার প্রথম সেশনের পুরোটাই বোলিং করতে হয়েছে টাইগারদের। দিনের ৩০.২তম ওভারে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শেষ উইকেটের পতন হয়। আর এর আগে স্কোরবোর্ডে যোগ হয় আরও ১০০ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ১১৩.৩ ওভার ব্যাট করে মোট ৩৩৮ রান করে শ্রীলঙ্কা।
গতকাল বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ৩৫ রানে সাজঘরে ফিরেন শ্রীলঙ্কার ৩ টপ অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইনিংসের ৮.৪ ওভারে লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নেকে (৭) সাজঘরে ফেরেন তিনি। এরপর ১১.৫ ওভার এবং ১৫.২ ওভারে যথাক্রমে কুশল মেন্ডিজ (৫) এবং উপল থারাঙ্গাকে (১১) আউট করেন মেহেদী মিরাজ।
প্রথম ৩ উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন দিনেশ চান্ডিমাল এবং আসলি গুনারাত্নে। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন এ দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম সেশনের শেষ দিকে গুনারাত্নেকে (১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাস্ট বোলার শুভাশিষ রায়।
পঞ্চম উইকেটে চান্ডিমালের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ধনঞ্জয় ডি সিলভা। ইনিংসের ৪৭.২ ওভারে ধনঞ্জয়কে (৩৪) বোল্ড করেন তাইজুল ইসলাম। ৫৯.১ নিরোশান ডিকবেলাকে (৩৪) বোল্ড করেন সাকিব আল হাসান। ৬৪.৪ ওভারে দিলরুয়ান পেরেরাকে (৯) আউট করেন মুস্তাফিজুর রহমান। দিন শেষে ৮৩.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। আর ৩ উইকেট হাতে রেখে দিন শেষ করে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের নবম ওভারে অধিনায়ক রঙ্গনা হেরাথকে (২৫) সাজঘরে ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ইনিংসের ১০৬তম ওভারে চান্দিমালকে (১৩৮) আউট করেন মেহেদী মিরাজ। আর ১১৩.৩ ওভারে শুভাশিষ রায় সুরাঙ্গা লাকমলকে আউট করলে ৩৩৮ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ব্যাটিং ইনিংস।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ