October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চাঁদে হাঁটা মানুষটি চলে গেলেন

ডেস্ক:  অবসরপ্রাপ্ত মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান আর নেই। সব শেষ চাঁদে হাঁটা এই মানুষটির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। নাসা বলছে, এটা একটা অপূরণীয় ক্ষতি।

দ্বিতীয়বার চাঁদে যাওয়া তিনজনের মধ্যে ক্যাপটেন কারন্যান একজন। ১৯৭২ সালে তিনি চাঁদে তার পায়ের ছাপ রেখে আসেন। তিনিই সব শেষ নেমেছিলেন চাঁদে। সে সময় তিনি অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ছিলেন। এখন পর্যন্ত মোট ১২ জন চাঁদে হেঁটেছেন, তার মধ্যে ছয়জন জীবিত রয়েছেন। অ্যাপোলো ১৭ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দুইবার মহাশূন্যে যান।

১৯৭৬ সালে অবসর নেওয়ার পর তিনি ব্যবসা শুরু করেন। পাশাপাশি মার্কিন একটি চ্যানেলে চুক্তিভিক্তিক কাজ শুরু করেন। ১৯৩৪ সালের ১৪ মার্চ সিকাগোতে জন্মগ্রহণ করেন কারন্যান।