নোয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় নাডার প্রভাবে টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে চলাচলকারী সী-ট্রাকসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এতে সারাদেশের সাথে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
শনিবার সকাল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুটে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌ-পথে সী-ট্রাক বন্ধ থাকায় শত শত যাত্রী সাধারণ চেয়ারম্যানঘাট-নলচিরাঘাট রুট দিয়ে জেলা শহর মাইজদী, চট্টগ্রাম ও ঢাকায় যাতায়ত করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।
উপজেলা প্রশাসন জানান, টানা বর্ষণ ও অস্বাভবিক জোয়ারে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এমন বৈরী আবহাওয়ায় নদীতে নৌ-যান চলাচল ঝূঁকিপূর্ণ ও বিপদজনক। তাই হাতিয়ার দ্বীপ উপজেলার উত্তর পাড়ের চেয়ারম্যানঘাট থেকে দক্ষিণ পাড়ের নলচিরাঘাট রুটে চলাচলকারী সী-ট্রাকটি প্রতিকূল আবহাওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি বৈরী আবহাওয়ায় সী-ট্রাক চলাচল বন্ধ থাকায় উপজেলা থেকে বিভিন্ন স্থানে সাধারণ যাত্রী ও প্রশাসনের লোকজন নদী পারাপারে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত