নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু নিহত। শনিবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকাতে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জ র্যাব-১১এর এএসপি আলেপ উদ্দিন জানান, দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকাতে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র্যাবের উপর গুলি ছুঁড়ে ও হামলা করে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে এতে দুই পক্ষের মধ্যেই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে দেলুকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে তাকে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নামজুল হাসান তাকে মৃত ঘোষনা করেন। নিহত ডাকাত দেলু নগর খানপুর এলাকার মতিন বেপারীর ছেলে।
গত, ১অক্টোবর শহরের খানপুর সরদার পাড়া ও ২৩ অক্টোবর তল্লা এলাকাতে দুই দফা ডিবির সঙ্গে দেলুর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। সর্বশেষ গত এক মাসে সে ডিবির উপর দুই দফা গুলি করে পালিয়ে যায়।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২