চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মির্জারপুল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসী আবদুল হাকিমের স্ত্রী শারমিন আক্তার (২৫) নিহত হয়েছেন।
এলাকার ইক্যুইটি ভিলেজের চতুর্থ তলায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মাহমুদ দ্য রিপোর্টকে জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে শারমিনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শারমিনের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী