নিজস্ব প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুরে নগরভবনে সংবাদ সম্মেলন করে ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা। আয়ের প্রধান উৎস ধরা হয়েছে বাজার সালামি, হোল্ডিং ট্যাক্স ও সরকারি-বৈদেশিক প্রকল্প খাত।
আয়ের উৎসসমূহে গত বছরের চেয়ে আয় বেশি ধরা হয়েছে। বাজার সালামি ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৫০ কোটি টাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাজেটের রাজস্ব ব্যয়সহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা