October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ডেস্ক :  চট্টগ্রাম মহনগরীর পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শনিবার (১৬ জুলাই) নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার সকালে কর্পোরেশনের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডের ১২৮৮টি কেন্দ্রে মোট পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, ডা. মো. আলী প্রমুখ।