November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে আটকের দাবি

ডেস্ক প্রতিবেদন :  আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার দুই সদস্যকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। রোববার দিবাগত রাতে রাজধানীর ফরিদাবাদ ও কামরাঙ্গিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ এবং সোহায়েল ওরফে সোভেল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান,  সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।