November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুই প্রজন্মের সঙ্গীতশিল্পী বাপ্পা ও ইমরান একসঙ্গে গাইলেন

ডেস্ক প্রতিবেদক : এবারই প্রথম দুই প্রজন্মের সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান একসঙ্গে গাইলেন দ্বৈত অ্যালবামে। আসছে ঈদের অন্যতম চমক নিয়ে আসছে তাদের ‘আধেক তুমি’ অ্যালবামটি।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই অ্যালবামটিতে থাকছে ৬টি মেলোডিয়াস গান। তিনটি করে গান গেয়েছেন দু’জনে। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ ও সুমন কল্যান। গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি ও শরীফ বিরজান।

অ্যালবাম প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সব মিলিয়ে দারুণ হয়েছে। একই অ্যালবামে দু’জনে এবারই গাইলাম। যদিও সুর-সংগীত আমরা কেউই করিনি। আশা করছি এবারের গানগুলো ভালো লাগবে সবার।’

ইমরান বলেন, ‘বাপ্পা দা অনেক বড় মাপের মিউজিশিয়ান। জানি না কে কী বলবে, তবে আমার চোখে তিনি একজন কিংবদন্তিতুল্য। তার সঙ্গে একই অ্যালবামে গান গাইতে পারা অনেক আনন্দের।’

অ্যালবামে স্থান পাওয়া গানের শিরোনাম- মন খারাপের দেশে, হাওয়া তোমার, সন্ধ্যা তারা, এক চিলতে, ফাল্গুনি ফুল এবং আধেক তুমি।