ডেস্ক প্রতিবেদন : শুক্রবার রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারের গোল নকশা হলে ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

শুক্রবার ছুটির দিনে ঢাকা মাতালেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী শিল্পী শেঠী। তাকে ঘিরে বসেছিল ফ্যাশন শো। তাতে সঙ্গীতের দোলার সঙ্গে র্যাম্পে হেঁটে ক্যাটওয়াক করে শিল্পা দুলিয়েছেন ঢাকার দর্র্শকদের মন। শিল্পার সৌন্দর্যের সঙ্গে মঞ্চের আশপাশের ঝলমলে আলো মিশে গিয়েছিল একাকার হয়ে। গিয়েছিল।

‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের এই ফ্যাশন অনুষ্ঠানের আয়োজন করে ইভেন্ট কোম্পানি দ্য প্ল্যাটফর্ম। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা হলে আয়োজিত এই ফ্যাশন শোতে শিল্পা শেঠী ছাড়াও অংশ নেন দেশের একঝাঁক বিখ্যাত মডেল। তাঁদের মধ্যে ছিলেন ইমি, হিরা, মারিয়া, লিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ আরও অনেকে। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেন সানজিদা হক আরেফিন লুনা।
ফ্যাশন শোর প্রথম পর্বে ছিল দেশীয় মডেলদের ক্যাটওয়াক। দেশীয় পোশাক পরে, মঞ্চে ক্যাটওয়াক করে তারা মাতিয়ে রাখেন দর্শকশ্রোতাদের। এরপর শেষপর্বে মঞ্চে উঠেন শিল্পা শেঠী। তিনি মঞ্চে উঠতেই যেন কেঁপে ওঠে মিলনায়তন। মুহুর্মুহু তুমুল হাততালি আর হর্ষধ্বনিতে তোলপাড় হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এরপর চোখ ধাঁধানো সৌন্দর্যে তিনি মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের।
বিখ্যাত অভিনেত্রী শিল্পীর পুরো নাম শিল্প শেঠী কুন্দ্রা। তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, একাধারে মডেল, প্রযোজক। ২০০৪ সালের ‘ফির মিলিঙ্গে’ চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।
শেষ পর্বে শিল্পা শেঠী মাইক্রোফোন হাতে নিয়েই ছোট করে বললেন ‘আসসালামু আলাইকুম’। মিলনায়তনভর্তি দর্শকশ্রোতা আনন্দের সঙ্গে জবাব দেন তার সালামের।
মুখজুড়ে তার ভুবনমোহনী হাসি। তখন ঘড়ির কাঁটায় রাত ১০টা বেজে ৪০ মিনিট। সালামপর্ব শেষে সমুধুর কন্ঠে ইংরেজীতেই বললেন ‘আমি সবসময় ঢাকা আসতে চেয়েছি। কারণ এখানকার মানুষ অনেক আন্তরিক এবং সবাইকে ভালবাসতে জানে। সেই ভালবাসার টানেই ছুটে এসেছি।’ কথাগুলোকে তুমুল হাততালি দিয়ে স্বাগত জানাল দর্শকশ্রোতা। এরপর তিনি ক্যাটওয়াকে অংশ নিয়ে বর্ণিল করে তোলেন মঞ্চ। শিল্পা শেঠী যখন শৈল্পিক ভঙ্গিতে ক্যাটওয়াক করছিলেন তখন তার মুখে ছিল চিরচেনা লাস্যময়ী হাসি। ঢাকায় শিল্পার এটাই ছিল প্রথম পরিবেশনা। আর তাতেই মাত করলেন তিনি।
অনুষ্ঠানটিতে অংশ নিয়ে বাংলাদেশকে ভাললাগা ও ভালবাসার দেশ বলে আখ্যায়িত করেন বলিউডের এই তারকা।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী