পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর গুলশান-২ এ অবস্থিত লেক শোর হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৬১ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ৬০.৪৯ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৮৮ টাকা।
আগের বছরও কোম্পানি ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
১৯৯৫ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা