আম্মার মিয়া অসীম,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের সাহেব আলী’ ঘরে মধ্যে রাতে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলে কে কুঁপিয়ে আহত করেছে স্থানীয় মাদক ব্যবসী দুর্বৃত্তরা।
পূর্বশত্রুতার জেরে শুক্রবার (৬ জানুয়ারী ২০২৩) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপ গ্রামের সাহেব আলী’র ঘরে রাতে সাড়ে ১২ টা দিকে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে। ঘুমন্ত অবস্থায় মা- লাভলী বেগম (৩৭) ও ছেলে মোঃ রতন(১৫) কে কুপিয়ে জখম করে। ছেলে মাজড়া আলহাজ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
আহত মা ও ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর লাভলী বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অমানবিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা এলাকায় বাসী। লাভলী বেগম (৩৭) বাগঝাপা গ্রামের সাহেব আলী স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,লাভলী বেগম এশার নামাজ শেষে ঘুমিয়ে পড়েন এর পর হঠাৎ মধ্যে রাতে অতর্কিত হামলায় হয়।এমন সময় ঘরের ভেতরে ঢুকে প্রতিবেশী একই গ্রামের মাদক কারবারি আকরাম শরীফের ছেলেসহ ৫/৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত অবস্থায় মা এবং ছেলে র ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা এসে মা ও ছেলে কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমার্জেন্সি কর্মরত চিকিৎসক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরিবারের বরাতে জানা যায়, কয়েকদিন আগে নিহত লাভলী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় আকরাম শরীফের বড় ছেলে। পরে সাহেব আলী ও তার স্ত্রী লাভলী বেগম, যায়গায় জমি ও টাকা ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সুরাহা না পেয়ে সন্ত্রাসী আকরাম শরীফের সঙ্গে বেশি কিছু দিন ধরে ঝামেলা হয়ে আসছিল। এই ঘটনার জের ধরে আকবর শরীফ ও তার ছেলে রা সব সময় হুমকি দিয়ে আসছিল। এর জেরে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জানান, আমি হাসপাতালে গিয়ে রুগীকে দেখে এসেছি। দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। ভিকটিমের পরিবারকে মামলা করতে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, লাভলী বেগম ও স্বামী সাহেব আলী জানান, ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলার পর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২