সংসদ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আজ ৫ জুন রোববার বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।
এ অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে।
আগামী ৯ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন। ফলে গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘস্থায়ী হবার কথা রয়েছে।
তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৫টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম এবং কতদিন চলবে তা নির্ধারণ করা হবে।
এদিকে গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে গত ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এ ছাড়া, কার্যপ্রণালী বিধির ১৪৭বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন