ডেস্ক: বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের যুব সমাজ তথা নতুন প্রজন্ম’কে মাদকের নীল দংশন হতে পরিত্রান এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও কঠোর অবস্থান নিয়ে আসছে এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সন্ত্রাস, চরমপন্থী ও ধর্মীয় জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক বিরোধী অভিযানে র্যাব বলিষ্ঠ পদক্ষেপ রেখে চলেছে। গোয়েন্দা ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। র্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকা হতে ১৪/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১১.২৫ ঘটিকা পর্যন্ত র্যাব-২ এর সহায়তায় র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ সারওয়ার আলম এর পরিচালনায় রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ জনকে আটক করে। আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিজ দখলে নেশাজাতীয় মাদকদ্রব্য রেখে সেবন ও বিক্রয় করে আসছিল।
র্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারওয়ার আলম আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ৩৭ জন মাদকসেবনকারী ও বিক্রয়কারী প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড এবং ৫০০০/- জরিমানা প্রদান প্রদান করেন।
অপরদিকে গত ১৪/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় র্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন আসাদ এভিনিউ, সেন্ট যোসেফ স্কুলের সামনে ফুটপাতের উপর কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হরে ছিনতাইকারীরা র্যাবের উপস্থিতিটের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ লিটন হোসেন (৪৩), পিতা- ফরিদ হোসেন, সাং- রতনপুর, থানা- মেহেদীগঞ্জ, জেলা- বরিশাল বর্তমানে- বাসা নং-৭৪/২/বি, ক্রিসেন্ট রোড, কাঠাল বাগান, থানা- নিউমার্কেট, ডিএমপি, ঢাকা, ২। শান্ত বিশ^াস (১৯), পিতা- শুভ বিশ^াস, সাং- কালীঘাট চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- তেজগাঁও রেলষ্টেশন (ভাসমান), থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ লোকমান (১৯), পিতা- মোঃ কাঞ্চন, সাং- পাতানিশ, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমানে- তেজগাঁও রেলষ্টেশন (ভাসমান), থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা এবং ৪। মোঃ নাঈম (১৯), পিতা- মোঃ খোকন, সাং- চানমারীমাওরা পট্টী, ১নং গলি, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, বর্তমানে- তেজগাঁও রেলষ্টেশন (ভাসমান), থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা’দেরক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত একটি সংঘবদ্ধ দলে কাজ করে। এ ক্ষেত্রে তারা দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা ব্যবসায়ীদের টার্গেট করে তাদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নিচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তার দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া ও তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতেও র্যাব-২ অভিযান অব্যাহত রাখবে। আসামীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা