November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভোট দিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

ডেস্ক: গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিলেন নৌকার মেয়রপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই কেন্দ্রটি থেকে কয়েক গজ দূরেই তার পৈতৃক বাড়ি। এটি গাজীপুর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডে অবস্থিত। মূলত কেন্দ্রটি জাহাঙ্গীর আলমের নিজ কেন্দ্র।

এর আগে, ভোট শুরুর পর নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিসিসির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।

এবারের নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। নগরীর ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর ভোটকেন্দ্রে নতুন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।