নিজস্ব প্রতিনিধি: নজরুল জন্মজয়ন্তীর শ্রদ্ধার্ঘ্য -২০১৮ শিল্পী বর্ণালী সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে লেজার ভিসনের ব্যানার থেকে প্রকাশিত হয়েছে নজরুল সঙ্গীত শিল্পী বর্ণালী সরকারের গাওয়া কবির বিখ্যাত গান ” আমায় নহে গো” গানটি।
‘আঁচল ভরা ফুল’ শিরোনামের এ্যালবাম থেকে এই গানটির লিরিক ভিডিও প্রকাশ করা হয়। এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন গুনী সঙ্গীত পরিচালক অজয় মিত্র।গত বছর নজরুল জন্মজয়ন্তীতে প্রকাশিত হয় বর্ণালীর প্রথম একক এ্যালবাম ‘কেন এলে অবেলায়’।এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সুমন চৌধুরী,শাহীন সামাদ সহ বরেণ্য ব্যক্তিবর্গ ও শিল্পীগন। ‘কনকপ্রভা’ শিরোনামে পুরাতনী কিছু গানের মিক্স এ্যালবামেও গান করেছেন তিনি।
এছাড়া বিভিন্ন সময় নজরুল সঙ্গীত ও আধুনিক গানের লিরিক ভিডিও প্রকাশিত হয়েছে বর্ণালীর। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী বর্ণালী ইতোমধ্যেই গান করেছেন মাছরাঙা, মোহনা,দীপ্ত,এস এ টিভি ও দেশ টিভি সহ দেশের বিভিন্ন চ্যানেলে।পাশাপাশি চলছে মঞ্চে গান গাওয়াও। অধ্যাপক বাবা জহরলাল সরকার ও মা রিক্তা সরকারের অনুপ্রেরণায় তড়িৎ প্রকৌশলী বর্ণালীর গানের হাতেখড়ি হয় চার বছর বয়সে।
তরঙ্গ ললিতকলা কেন্দ্র থেকে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতের ৮ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স স্বম্পন্ন করার পাশাপাশি নজরুল সঙ্গীত শিল্পী অভিজিত সাহা’র কাছেও তালিম নেন ২০ বছর।গুরু হিসেবে পেয়েছেন খোদা বক্স সানু,চিত্রা সুলতানা,বরকত হোসেন ও অনিল কুমার সাহাকে।এছাড়াও ইন্ডিয়ান হাই কমিশনের উদ্যোগে তিন বছর মেয়াদের উচ্চাঙ্গসংগীত কর্মশালাও স্বম্পন্ন করেন তিনি।সেখানে গুরু হিসেবে পেয়েছেন আগ্রা ঘরানার আতারৌলি শাখার সঙ্গীতকার কলকাতার শ্রীমতি কল্পনা ভট্টাচার্যকে। নজরুলের সূক্ষ্ম সুর ও কঠিন বাণী বুঝার আগেই নজরুলের গানকে ভালবাসাটা অনেকটা দৈব নির্দেশের মতোই বর্ণালীর কাছে।
নজরুলের গানেই তিনি খুঁজে পান এক সন্মোহনি শক্তি।তাই কবির উপলব্ধিকে আত্মস্থ করে তাঁর সৃষ্টির সাথেই পথ চলতে চান বর্ণালী।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী