ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে বিতর্কিত সিদ্ধান্তে বাদ পড়ার পর যেন দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে ছুটে চলেছেন সামনের দিকে। মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী যে নামেই তাকে ডাকা হোন না কেন তার নাম জান্নাতুল সুমাইয়া হিমি।
ক্যারিয়ারের শুরুতেই বড়পর্দায় অভিনয় করা হিমি এরই মাঝে তিনি বিভিন্ন আলোচিত মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। নিয়মিত আছেন বিভিন্ন ব্যান্ড ও পোশাকের মডেল হিসেবে। নাটক, টেলিফিল্মেও তিনি নিয়মিত মুখ। সেই সঙ্গে তিনি দেশে-বিদেশে সমানতালে স্টেজ মাতাচ্ছেন তার নৃত্যের তালে।
আগামীকাল ২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উপলক্ষে নজরুলে গল্প অবলম্বণে নির্মিত বিশেষ টেলিছবি ‘মায়াবতী’ প্রচারিত হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এর প্রধান চরিত্রে দেখা যাবে হিমিকে। এর নাট্যরূপ করেছেন গীতালি হাসান।
টেলিছবির গল্পে দেখা যাবে- মা বাবার আদরের মেয়ে কাজরীয়া। কিন্তু অত্যন্ত কালো হওয়াতে সবাই ডাকে কাজরী বলে। এদিকে কাজরীর বয়স হয়েছে কিন্তু বিয়েতে বিপত্তি গায়ের রঙ। এমন টানাপোড়নের মধ্যে কাজরীদের গ্রামে ছবি আঁকতে আসেন এক সুদর্শন যুবক সোলায়মান। এক সময় কাজরী পানি নিতে গেলে তার সামেন পড়ে। দু’জনের মধ্যে পরিচয় হয়। সে থেকে মাঝে মধ্যে দেখা ও মনের অপ্রকাশিত কথাগুলোর আদান প্রদান হতে থাকে। দু’জনের সম্পর্ক যখন একই পথ ধরে চলছে, তখনই সোলায়মানের বাড়ি থেকে জরুরী চিঠি, তাকে বাড়ি যেতে হবে। ফিরে এসে তারা বিয়ে করে ঘর বাঁধার স্বপ্নে একমত। তখনই চারদিকে জানাজানি হয়ে কাজরীর সম্পর্কের কথার। এমন খবরে কাজরীর বাবা সিন্ধান্ত নেন মেয়ের অন্যত্র বিয়ে দিবেন।এমনি গল্পে এগিয়েছে ‘মায়াবতী’র দৃশ্যায়ন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী