October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবারো অভিনয়ে মডেল ও অভিনেত্রী মোনালিসা

ডেস্ক: দুই বছর পর আবারো অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা।
শনিবার থেকে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে মোনালিসা রাইমা ইসলাম শিমুর নির্দেশনায় ‘আমরা ভিনদেশী তারা’ নাটকে অভিনয় শুরু করেছেন। এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
পহেলা বৈশাখের দুদিন আগে দুই বছর পর ঢাকায় ফিরেছেন মোনালিসা। ঢাকায় ফিরে তিনি পহেলা বৈশাখের দিন বিভিন্ন অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মীসহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন। একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি এফএম রেডিওর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে নাটকে এবারই প্রথম অভিনয় শুরু করেছেন তিনি দেশে ফেরার পর।