November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলে গেলেন দেশখ্যাত কারি মো. ইউসুফ

ডেস্ক: দেশের অন্যতম কারি হযরত মাওলানা কারি মো. ইউসুফ (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসর নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হযরত মাওলানা আহমেদ বিন ইউসুফ আল আজহারী তাঁর সন্তানদের মধ্যে অন্যতম।