প্রথমকথা ডেস্ক: চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান।
তিনি বলেন, রায় ঘোষণার সময় কানন বড়ুয়া আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিন নিয়ে পলাতক আছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে প্রবাসী নরুল আলমকে হত্যা করা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী