November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপনে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) পি.এম. ইমরুল কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উদুপ্রক ও সততা সংঘের সভাপতি এ্যাড: আলহাজ্ব হাসান আলী মাষ্টার, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা, উদুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোন জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, সদস্য আলহাজ্ব ইখতিয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আনেস আলী, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ইউপি সদস্য কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতি দুর্নীতি প্রতিরোধের ব্যাপারে আমাদের দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রকার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একটু সচেতন হয়ে কাজ করলে অচিরেই দেশ হতে একেবারেই দুর্নীতি নির্মূল করা সম্ভব বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।