November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাকিক-তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। মূলত দানুশকা গুনাথিলাকার অসাধারণ ফিল্ডিং ও সুরাঙ্গা লাকমলের বোলিং তোপের মুখে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে সাজ ঘরে ফিরেছেন বাংলাদেশের প্রথম তিন ব্যাটস ম্যান।

দলের মাত্র ৫ রানের মাথায় নিজের রানের খাতা খোলার আগেই লাকমলের বলে বোল্ড হন আনামূল হক। এর পরে তামিমের সঙ্গে ক্রিজে যোগ দেন সাকিব আল হাসান। শুরুটাও ভালোই ছিল তার। কিন্তু দলের ১৫ রানের মাথায় আর নিজের ৮ রানে দানুশকা গুনাথিলাকার অসাধারণ থ্রোতে রান আউট হন সাকিব।

সাকিব ফিরলে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। কিন্তু তামিমের সঙ্গে তার যাত্রাটা দীর্ঘ হলো না। নিজের ৫ রান ও দলের ১৬ রানের মাথায় লাকমলের বলে গুনাথিলাকার হাতে ধরা পড়ে সাজ ঘরে ফেরেন তামিম।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারের খেলা শেষে বাংলাদেমের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩ রান।বাংলাদেশ দলে পরিবর্তন একটি। সানজামুল ইসলামের বদলে আজকের একাদশে ডাক পেয়েছেন আবুল হাসান রাজু।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনমুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান , মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন নেই। ফাইনালে যাওয়ার আশায় জিম্বাবুয়ের বিপক্ষের উইনিং কম্বিনেশন ঠিক রাখছে তারা।শ্রীলঙ্কা দল: দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, উপল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, নিরোশান ডিকওয়ালা(উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, দুসমন্ত চামিরা।