November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পর্ষদ সভা করবে বিচ হ্যাচারী

ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারী লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।