November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আন্ত:কোরীয় হটলাইন চালু করবে উ. কোরিয়া : সিউল

ডেস্ক : উত্তর কোরিয়া বুধবার জানিয়েছে, তারা গ্রিনিচ মান সময় ০৬৩০ টায় দক্ষিণ কোরিয়ার সাথে আন্ত:কোরীয় হটলাইন পুনরায় চালু করবে। সিউলের সাথে সম্পর্কোন্নয়নের আহবানের এবং শীতকালীন অলিম্পিক গেমসে তার দেশের অংশ নেয়ার আগ্রহের জবাবে সিউলের উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাবের পর পিয়ংইয়ং এ ঘোষণা দিল। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপি’কে বলেন, উত্তর কোরিয়ার কেসিটিভি’র খবরে বলা হয় পিইয়ংইয়ং আজ বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কোরিয়ার সাথে একটি সংলাপ চ্যানেল চালু করবে।