ডেস্ক: অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল।গত অক্টোবর মাসে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে সু চি ‘ফ্রিডম অব দ্য সিটি’ নামের ওই পুরস্কারের যোগ্য নন।’অক্সফোর্ড শহরের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন।
দেশটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময় বছরের পর বছর সু চি গৃহবন্দী ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাকে। কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন হয়েছে তাতে করে সু চির ভূমিকায় হতবাক হয়েছেন বিশ্বের অনেক নেতারা।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।