October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সদ্য প্রয়াত শহীদ সন্তানের জন্য প্রজন্ম ’৭১-এর স্মরণ সভা

ডেস্ক: সম্প্রতি প্রজন্ম ’৭১ এর দুই সদস্য শহীদ মধুসুদন দে (ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা)-এর সন্তান বাবুল চন্দ্র দে এবং শহীদ এনায়েত হোসেন-এর সন্তান সাখাওয়াত হোসেন মিঠু সম্প্রতি তারুণ্যের বেলা না শেষ হতেই অল্প সময়ের ব্যবধানে আমাদের ছেড়ে চলে গেছেন। প্রজন্ম ’৭১-এর প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক বাবুল চন্দ্র দে এবং সদস্য সাখাওয়াত হোসেন মিঠু শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে রাজপথে অত্যন্ত সাহসিকতার্পূণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৯২ সালের ২৬ র্মাচ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ জননীর নেতৃত্বে যে গণআদালত অনুষ্ঠিত হয়, সেখানে বাবুল চন্দ্র দে গোলাম আজমের বিরুদ্ধে যারা সাক্ষী প্রদান করেন  – তাঁদের অন্যতম ছিলেন। প্রজন্ম ’৭১-এর পাশাপাশি সাখাওয়াত হোসেন মিঠু ঢাকার পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তাঁদের প্রতি ভালোবাসা জানাতে প্রজন্ম’৭১-এর পক্ষ থেকে আগামী ১২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার থিয়েটার ভবনে অবস্থিত আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক স্মরণ সভা’ আয়োজন করা হয়েছে। বাবুল চন্দ্র দে- সাখাওয়াত হোসেন মিঠুর পরিবারের সদস্য ও প্রজন্ম’৭১ তাঁদের কাছের মানুষেরা একত্রিত হয়ে সদ্য অকাল প্রয়াত বাবুল চন্দ্র দে ও সাখাওয়াত হোসেন মিঠুকে স্মরণ করবে।