October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইউটিউবে ‘সেলিব্রিটি-কুক’ ১০৬ বছরের বৃদ্ধা (ভিডিও)

ডেস্ক: ১০৬ বছর বয়সের কোনো মানুষ সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছেন—এটাই তো অনেক! কিন্তু এ বয়সে জনপ্রিয় রাঁধুনী হয়ে উঠা কি চাট্টিখানি কথা। অন্ধ্রপ্রদেশের গুরিওয়াড়া গ্রামের এই বৃদ্ধা তাঁর হাতের নানা মুখরোচক রান্নায় তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।

এই বৃদ্ধার বাস ভারতের প্রত্যন্ত এক গ্রামে। মাসতানাম্মার দাবি তার বয়স ১০৬ বয়স। প্রত্যন্ত ওই গ্রামেই তৈরি হচ্ছে তার রান্নার ভিডিওগুলো।

মাসতানাম্মার রান্নাঘরটা মূলত একটা খোলা ময়দান। সেখানেই তিনি তৈরি করছেন ঐতিহ্যবাহী নানা খাবার। এরপর ইউটিউব মারফত তার রেসিপি পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। তার রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটি হলো ওয়াটারমেলন চিকেন। মাসতানাম্মা রান্না করেন কাঠের চুলাতেও। মশলা বা প্রয়োজনীয় অন্যান্য উপকরণ দেয়ার বাঁধাধরা কোনো নিয়মও নেই তার রেসিপিতে। চোখের আন্দাজেই সবকিছু দেন তিনি। তরকারি বা সবজির খোসা তিনি নিজের নখ দিয়েই ছাড়িয়ে ফেলেন। কিছু ক্ষেত্রে অবশ্য তিনি বটিও ব্যবহার করেন। আর তার রান্না করা খাবারগুলো পরিবেশন করা হয় কলার পাতায়।

বয়সের ভারে দৃষ্টি ঝাপসা হয়েছে বেশ কয়েক বছর। কিন্তু মনের জোর আর রান্নার প্রতি অগাধ ভালবাসা আজ তাকে জনপ্রিয় করে তুলেছে সোশ্যাল মিডিয়ার লাখ লাখ মানুষের কাছে।

সূত্র: সময় টিভি