October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘দ্বন্দ্ব সমাস’ নাটকে সিঁথি

ডেস্ক: ঈদে টিভি পর্দায় আসছে ‘আয়নাবাজি’র অর্জিনাল সিরিজের কয়েকটি নায়ক। এই নাটকগুলো নির্মাণ করছেন সময়ের জনপ্রিয় কয়েকজন নির্মাতা। তাদের নির্দেশিত দুটি নাটকের থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহার অংশগ্রহণ।
নির্মাতা আশফাক নিপুণের ‘দ্বন্দ্ব সমাস’ নাটকে অভিনয় করেছেন করেছেন সিঁথি। এই নাটকে তার চরিত্রের নাম মালা। তাকে পাওয়া যাবে রওনক হাসানের বিপরীতে। শুক্রবার (৯ জুন) নাটকটির শুটিং হয়েছে।
অন্যদিকে ঈদের সপ্তম দিন প্রচারিতব্য গৌতম কৈরির ‘শেষটা একটু অন্যরকম’ নাটকের জন্য গেয়েছেন সিঁথি। গানের শিরোনাম ‘বিস্ময় ঘোর’। মুনজুরুল শিবলীর কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রজিত দাশ গুপ্ত।
সিঁথি বলেন, ‘দ্বন্দ্ব সমাস’ নাটকে আমার চরিত্রটি খুবই ছোট। তবে গল্পের নায়িকা হিসেবে আছি। এতে মালা মেয়েটি হিন্দু পরিবারের। মূল ঘটনা আবর্তিত হয় রওনক হাসানকে ঘিরে। এর মাধ্যমে প্রায় ১ বছর পর নাটকে অভিনয় করলাম। আর গানে তো নিয়মিতই কাজ করছি। সে ধারাবাহিকতায় দ্বিতীয় নাটকটিতে গাইলাম।’
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ ঈদ আয়োজনে টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল- জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টিভিতে একইসঙ্গে প্রতিদিন রাত ৮টায় প্রদর্শিত হবে।