ডেস্ক: নামীদামী ফোন বানায় ভার্চু। এবার তাদের নতুন ফোন সিগনেচার কোবরা লিমিটেড এডিশন বাজারে আনেছে। যার দাম ২.৪৭ মিলিয়ন চাইনিজ ইয়েন। এই বিলাসী ফোনের ব্র্যান্ড চালু করেন তুরস্কের এক ব্যবসায়ী।
এই মুহূর্তে ফোনটি চিনের একটি ই-কমার্স অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা সেখানেই অর্ডার করতে পারেন। ক্রেতার কাছে ফোনটি হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে। ক্রেতাদের প্রথমে ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকা সহজ শর্তেই মেটানো যাবে।
মাত্র ৮ পিস বিক্রি হবে নতুন সিগনেচার কোবরা ফিচার ফোন। চীনে মাত্র এক জায়গাতেই এই ফোন পাওয়া যাচ্ছে। এই ভার্চু সিগনেচার কোবরা ফোনটি ডিজাইন করেছে একটি ফরাসী অলংকার নির্মাতা সংস্থা। ফোনের গা জুড়ে লেপ্টে থাকা কোবরার গায়ে বসানো থাকবে ৪৩৯টি রুবি পাথর। কোবরার দুই চোখে রয়েছে দুটো এমারেল্ড।
এতে আরো কিছু মূল্যবান পাথর থাকবে। সত্যিকার অর্থেই এক সিগনেচার ফোন এটি। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভার্চুর এই মডেলে ৩৮৮টি পৃথক অংশ রয়েছে। এই ফোন কিনতে গেলে আপনাকে হতে হবে প্রচুর টাকার মালিক।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী