ডেস্ক : রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩১টি মামলায় আত্মসমর্পণ করে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু জামিনের আবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা মহানগর হাকিমের আদালতে তিনি আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
বুলুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা