October 14, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাভারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাভারঃ সাভারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়কের নাম ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে সাভার পৌর এলাকার ভাগলপুরে পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভার।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সহধর্মীনী মিসেস বিনা রহমানের সভাপতিত্বে সাভার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, কাউন্সিলর হাজী আঃ ছাত্তার, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ডারফিন আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব আবদুল গনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়ে বাংলাদেশের ভুখন্ড অক্ষুন্ন রেখেছে, আমাদের দিয়েছে একটি স্বাধীন পতাকা সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতেই দেশব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকার সড়কের নামকরনের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের অগ্রাধীকার দেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাগলপুরের নদী সংলগ্ন এ সড়কের নাম করা হলো বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক। পৌরসভার পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষনা দেন তিনি।