ডেস্ক: চলতি হিজরী ১৪৩৮ সনের পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সরকার।
পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এই সময় নির্ধারণ করা হয়। এই অফিস সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
এ সময়সূচি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সুপ্রিমকোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।
সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
তবে এর মাঝে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতির সময়ও থাকছে বলা জানা গেছে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ২৭-২৮ তারিখে পবিত্র রমজান শুরু হতে পারে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন