October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

ডেস্ক : জাপানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন আরোহীর সকলে প্রাণ হারিয়েছে। সপ্তাহান্তে একটি পাহাড়ে উদ্ধার মহড়া চলাকালে এটি বিধ্বস্ত হয়। সোমবার পুলিশ একথা জানায়।
নাগানো পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, নাগানোর মধ্যাঞ্চলে বিধ্বস্ত এ হেলিকপ্টারের ধ্বংস্তুপের ভেতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পাইলটসহ অপর তিনজনের মৃত্যুর খবর রোববার নিশ্চিত করা হয়েছে। পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বরফে ঢাকা একটি পাহাড়ের পাশে দুর্ঘটনাস্থল চিহ্নিত করার পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো।
খারাপ আবহাওয়ার কারণে সোমবার পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সরকার দুর্ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাদের পাঠাবেন।