November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জহির রায়হান স্মরণে ‘লেট দেয়ার বি লাইট’

ডেস্ক : বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হান স্মরণে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘লেট দেয়ার বি লাইট’। আউয়াল চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জাহিদ রিপন। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে।
এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন চলচ্চিত্র-ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, গবেষক-সাংবাদিক জুলফিকার আলী মানিক।
জহির রায়হান একাধারে চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার ও রাজনীতিক। তিনি ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৩০ জানুয়ারি দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক দিন পর মিরপুরে বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফেরেননি।
জহির রায়হানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), সঙ্গম (১৯৬৪), বাহানা (১৯৬৫), আনোয়ারা (১৯৬৭), বেহুলা (১৯৬৬), জীবন থেকে নেয়া (১৯৭০), স্টপ জেনোসাইড (১৯৭১), এ স্টেট ইজ বর্ন (১৯৭১) ও লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত, ১৯৭০)।
তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে শেষ বিকেলের মেয়ে (১৯৬০), হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৯), বরফ গলা নদী (১৯৬৯) ও আর কত দিন (১৯৭০)।