October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছে ইসি

ডেস্ক : কাজী রকিবউদ্দীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি বিদায়ের আগে।

৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে পত্র দিয়েছে ইসি সচিবালয়। বিদায়ী সাক্ষাতে কমিশন বিগত পাঁচ বছরের অভিজ্ঞতা ও কর্মকাণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।

ইসি সূত্র জানিয়েছে, বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এরপর ইসি সচিবালয়ের সচিব সময় উল্লেখ করে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেন। এই সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।