November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টয়লেট থেকে ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার

ডেস্ক :  হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানের টয়লেট থেকে প্রায় ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস্ হাউস (প্রিভেন্টিভ টিম)।

মঙ্গলবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস্ হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭২৪ ফ্লাইট তল্লাশি (রামেজিং) করার সময় টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।