October 14, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আইসিসির বর্ষসেরা উদীয়মান মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির এই পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজ।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় মোস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এই সময়ে তিন ওয়ানডে ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন ১৯ উইকেট।