ডেস্ক : ফেসবুকের নতুন তিনটি ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন, লেখা বা ভিডিও কতজন, কতবার, কত সময় ধরে দেখা হয়েছে তা নিয়ে গবেষণা করতে গিয়ে ফেসবুকের কিছু ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে।
বিজ্ঞাপণদাতা সংস্থার অভিযোগের ভিত্তিতে ফেসবুক গত সেপ্টেম্বর থেকে এ ব্যপারে তদন্ত শুরু করে। তাদের অভিযোগ ছিল, টিভি থেকে শুরু করে টুইটারে সব প্রচার মাধ্যমে তাদের বিজ্ঞাপনের সঠিক পরিসংখ্যান জানা গেলেও ফেসবুকে হেরফের হচ্ছে।
একটি লেখা কতক্ষণ ধরে পাঠক পড়েছে, একই পাঠক কতবার পেজে ফিরে এসছে এবং কতজন ভিডিও দেখেছেন তার সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞাপণ দাতারা বিরক্তি প্রকাশ করেছে।
এরপর নানা গবেষণার পর নতুন তিনটি ত্রুটি পাওয়া গিয়েছে। সংস্থাটির গ্লোবাল মার্কেটিং বিভাগের ভাইস-চেয়ারম্যান ক্যারোলিন এভারসন বলেন, ‘ফেবুকের এসব ত্রুটি আমরা খুব দ্রুত খুঁজে বের করে এর সমাধান করেছি। যাতে ব্যবসায়ীরা তাদের তাদের পণ্যের বিজ্ঞাপণ অনায়াসে ফেসবুকের মাধ্যমে মোবাইল ফোনে প্রচার করতে পারেন।’

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী