October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে

ডেস্ক : ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ (সোমবার)সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ বাতাসের গতিবেগ উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।
এছাড়া আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।