November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুয়াকাটাঃ ঈদের ছুটিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক :  ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের ঢল নেমেছে সাগর কন্যা-খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। সমুদ্র তীরসহ প্রতিটি পর্যটন স্পট এখন মুখরিত পর্যটকদের পদচারণায়।

ঈদে লম্বা ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা সপরিবারে বেড়াতে এসেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায়। উত্তাল ঢেউয়ে সমুদ্র স্নানে মেতে উঠেছেন তারা। শিশু ও নারীসহ নানা বয়সী মানুষরে পদচারণায় এখন মুখর সাগর কন্যা।

কুয়াকাটা সমুদ্র সৈকত এর চিত্র ফলাফলহোটেল মোটেলগুলোতে এবার পর্যটকদের আগমন বেশি বলে জানালেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অন্যদিকে বাড়তি পর্যটকদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টুরিস্ট  পুলিশ।

পর্যটকদের নিরাপত্তায় এখানকার ১৩টি স্পটের প্রতিটিতে ৫ জন করে টুরিস্ট পুলিশ কাজ করছেন। কুয়াকাটায় সব মিলিয়ে শতাধিক হোটেল-মোটেল রয়েছে। আর বার্মিজ পণ্যের ৩টি মার্কেট রয়েছে।