ডেস্ক প্রতিবেদন : সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ গাইড নির্বাচিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী সাক্ষাতকার মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হচ্ছে। বায়তুল মোকাররম মসজিদে ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে নিয়োগ কমিটির আহ্বায়ক মীর নজরুল ইসলামের সভাপতিত্বে এ সাক্ষাতকার গ্রহণ করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (হজ) মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, প্রতি ৪৫ জন হজযাত্রী দেখভালের জন্য সরকারিভাবে একজন করে গাইড নির্বাচিত করা হবে। চলতি বছর সরকারি হজ গাইড হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মোট ১৯৫টি আবেদন জমা পড়েছে।
সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে ১০ হাজার হাজি যাওয়ার অনুমোদন থাকলেও চূড়ান্তভাবে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন পাঁচ হাজারেরও কম। সরকারি হজযাত্রীর সংখ্যার হিসেবে শতাধিক গাইড নির্বাচিত হবে।
জানা গেছে, মঙ্গলবার সাক্ষাতকারের প্রথমদিন ১ থেকে ৯০ ক্রমিক নাম্বার ও বুধবার ৯১ থেকে ১৯৫ ক্রমিক সাক্ষাতকার গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী